1. admin@nobobangladesh.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের উন্মাদনায় শীলঘাটায় শান্তির নীড় ফ্রেন্ডস সার্কেলের ব্যতিক্রমী আয়োজন প্রতিদিন গড়ে একটি মামলা, চট্টগ্রামে বাড়ছে নারী ও শিশু নির্যাতন ক্রীড়া প্রতিমন্ত্রীর নামে ভুয়া ফেস্টুন তৈরি করে গুজবের চেষ্টা এআই প্রযুক্তির অপব্যবহার কারাভোগ শেষে বেরিয়ে বাবাকে খুন করলো মাদকাসক্ত ছেলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো রামিসা হত্যার রাতভর উত্তাল চট্টগ্রাম: পুলিশের পোশাক পরিয়ে সরানো হয় ধর্ষণে অভিযুক্তকে চট্টগ্রামে দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে আহত সাংবাদিক নোবেল ও মামুন অপকর্মই যেন সোহেলের নেশা, তার মা-বাবাও শাস্তি চায় পল্লবীর শিশু রামিসার বাসায় আজ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কর্ণফুলীতে যৌথ অভিযানে ৯ অননুমোদিত বাল্কহেড জব্দ

নগরবাসীর সচেতনতাই জলাবদ্ধতা নিরসনের মূল চাবিকাঠি-মেয়র ডা. শাহাদাত হোসেন

Pranta
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান মাসব্যাপী নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক বিশেষ ক্রাশ প্রোগ্রাম পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে মেয়র সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি নগরবাসীর প্রতি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানিয়ে বলেন, নাগরিক সচেতনতা ছাড়া জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

মেয়র বলেন, “খাল-নালা ও ড্রেনে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। এতে সামান্য বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। নগরবাসী সচেতন হলে এ সমস্যা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।”

তিনি আরও বলেন, “চট্টগ্রাম সিটি কর্পোরেশন জলাবদ্ধতা নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নালা-নর্দমা, ড্রেন ও খাল পরিষ্কার কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে। নগরকে পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

পরবর্তীতে মেয়র রসুলবাগ খালের সংস্কার কাজ পরিদর্শন করেন এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট প্রকৌশলীদের কাছ থেকে খোঁজখবর নেন। এ সময় তিনি দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে দখল ও দূষণমুক্ত পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে মেয়র ওয়াসাসহ কয়েকটি এলাকায় নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। তিনি ভবন মালিকদের নির্মাণ সামগ্রী যত্রতত্র না রাখার এবং ভবন নির্মাণ করতে গিয়ে নালা, মাটি, বালি বা অন্য নির্মাণ সামগ্রীতে যাতে ভরাট না হয়, সে ব্যাপারে সতর্ক থাকার জন্য নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে ১৭ নং ওয়ার্ডের ছলেমা খাতুন সড়ক উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত মাসব্যাপী এ ক্রাশ প্রোগ্রামের আওতায় নগরীর বিভিন্ন ওয়ার্ডে নালা-নর্দমা, খাল ও ড্রেন পরিষ্কার কার্যক্রম জোরদার করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত - এম এম গ্রুপ হতে প্রকাশিত ।
Design BY POPULAR HOST BD