এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ এবং সদস্য সচিব নাজিমুর রহমান জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও রাজনৈতিক পরিস্থিতির কারণে থানা ও ওয়ার্ড কমিটি গঠন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।
তাদের দাবি, নির্বাচন শেষে কেন্দ্রীয় নির্দেশনার অপেক্ষায় রয়েছে মহানগর কমিটি। নির্দেশনা পেলেই দ্রুত বাকি থাকা থানা ও ওয়ার্ড কমিটি গঠন কার্যক্রম শুরু করা হবে।
সূত্র অনুযায়ী, ২০২৪ সালের ৭ জুলাই চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং পরবর্তীতে একই বছরের ৪ নভেম্বর তা সম্প্রসারণ করে ৫৩ সদস্যে উন্নীত করা হয়। এরপর ৩ ডিসেম্বর পুরনো মেয়াদোত্তীর্ণ থানা ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
পরবর্তীতে পুনর্গঠনের অংশ হিসেবে ২০২৫ সালের ২৪ জুন ধাপে ধাপে ৩৭টি ওয়ার্ডে নতুন কমিটি ঘোষণা করা হলেও এখনো ১১টি ওয়ার্ড এবং ১৫টি থানায় পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি। এক বছরের বেশি সময় পার হলেও এসব ইউনিটে কোনো সম্মেলন বা সাংগঠনিক কাঠামো সম্পন্ন না হওয়ায় তৃণমূল পর্যায়ে কার্যক্রমে শূন্যতা তৈরি হয়েছে।
দলীয় নেতারা আশা করছেন, কেন্দ্রীয় নির্দেশনা পাওয়া গেলে দ্রুত বাকি ইউনিটগুলোর কমিটি গঠন সম্পন্ন করে সাংগঠনিক কার্যক্রম পুনরায় গতিশীল করা সম্ভব হবে।