1. admin@nobobangladesh.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের উন্মাদনায় শীলঘাটায় শান্তির নীড় ফ্রেন্ডস সার্কেলের ব্যতিক্রমী আয়োজন প্রতিদিন গড়ে একটি মামলা, চট্টগ্রামে বাড়ছে নারী ও শিশু নির্যাতন ক্রীড়া প্রতিমন্ত্রীর নামে ভুয়া ফেস্টুন তৈরি করে গুজবের চেষ্টা এআই প্রযুক্তির অপব্যবহার কারাভোগ শেষে বেরিয়ে বাবাকে খুন করলো মাদকাসক্ত ছেলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো রামিসা হত্যার রাতভর উত্তাল চট্টগ্রাম: পুলিশের পোশাক পরিয়ে সরানো হয় ধর্ষণে অভিযুক্তকে চট্টগ্রামে দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে আহত সাংবাদিক নোবেল ও মামুন অপকর্মই যেন সোহেলের নেশা, তার মা-বাবাও শাস্তি চায় পল্লবীর শিশু রামিসার বাসায় আজ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কর্ণফুলীতে যৌথ অভিযানে ৯ অননুমোদিত বাল্কহেড জব্দ

নোংরা পরিবেশে ফুসকা তৈরি, চসিকের অভিযানে তিন কারখানাকে জরিমানা

Pranta
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগরের এনায়েত বাজার এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুসকা তৈরির দায়ে তিনটি ফুসকা কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে -এর ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ মে) নগরের গোয়ালপাড়া এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট । অভিযানে বিভিন্ন কারখানায় গিয়ে দেখা যায়, অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ভাঙা ও অপরিচ্ছন্ন ফ্লোরে নিম্নমানের আটা-ময়দার সঙ্গে কুড়া-ভুষি মিশিয়ে ফুসকা তৈরি করা হচ্ছে।

এ সময় খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে সাহেদ ফুসকা কারখানাকে ২০ হাজার টাকা, নুর নবী ফুসকা কারখানাকে ১৫ হাজার টাকা এবং ভাই ভাই ফুসকা কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নগরবাসীর নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানে উপস্থিত স্থানীয়দের অনেকেই বলেন, দীর্ঘদিন ধরে এসব কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি হলেও কার্যকর নজরদারির অভাব ছিল। সাম্প্রতিক এ অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিত তদারকির দাবি জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত - এম এম গ্রুপ হতে প্রকাশিত ।
Design BY POPULAR HOST BD