1. admin@nobobangladesh.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের উন্মাদনায় শীলঘাটায় শান্তির নীড় ফ্রেন্ডস সার্কেলের ব্যতিক্রমী আয়োজন প্রতিদিন গড়ে একটি মামলা, চট্টগ্রামে বাড়ছে নারী ও শিশু নির্যাতন ক্রীড়া প্রতিমন্ত্রীর নামে ভুয়া ফেস্টুন তৈরি করে গুজবের চেষ্টা এআই প্রযুক্তির অপব্যবহার কারাভোগ শেষে বেরিয়ে বাবাকে খুন করলো মাদকাসক্ত ছেলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো রামিসা হত্যার রাতভর উত্তাল চট্টগ্রাম: পুলিশের পোশাক পরিয়ে সরানো হয় ধর্ষণে অভিযুক্তকে চট্টগ্রামে দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে আহত সাংবাদিক নোবেল ও মামুন অপকর্মই যেন সোহেলের নেশা, তার মা-বাবাও শাস্তি চায় পল্লবীর শিশু রামিসার বাসায় আজ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কর্ণফুলীতে যৌথ অভিযানে ৯ অননুমোদিত বাল্কহেড জব্দ

চট্টগ্রামকে বাসযোগ্য নগরীতে রূপান্তরে বিজ্ঞানভিত্তিক সমাধানের ওপর জোর

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামকে পরিবেশবান্ধব, টেকসই ও দূষণমুক্ত নগরীতে রূপান্তর করতে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং বিজ্ঞানভিত্তিক চিন্তা, গবেষণা ও উদ্ভাবনী উদ্যোগকে সমান গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ।

বৃহস্পতিবার কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত “বিজ্ঞান উৎসব-২০২৬”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। “কৌতূহল থেকে সৃষ্টির পথে” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ উৎসবে শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন তিনি।

বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, অতিবৃষ্টি, জলাবদ্ধতা, পানি সংকট ও পরিবেশ দূষণের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও গবেষণাধর্মী করে গড়ে তুলতে হবে। তাদের সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর চিন্তাই ভবিষ্যতের টেকসই নগর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চট্টগ্রামের অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ উল্লেখ করে তিনি বলেন, এসব সমস্যা সমাধানে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; নাগরিক সচেতনতা এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণও জরুরি। রেইন ওয়াটার হারভেস্টিং, পানি পরিশোধন ও পুনঃব্যবহার প্রযুক্তির মতো উদ্যোগকে তিনি বিশেষভাবে প্রশংসা করেন।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঋতুচক্রে বড় পরিবর্তন এসেছে এবং অতিবৃষ্টি এখন নগরজীবনের স্বাভাবিক সমস্যায় পরিণত হয়েছে। তাই এখন থেকেই পানি সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনায় বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিযোগিতায় জয়-পরাজয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হলো নতুন কিছু শেখা ও উদ্ভাবনের মানসিকতা তৈরি করা। শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের সহযোগিতায় এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে আরও এগিয়ে নেবে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত - এম এম গ্রুপ হতে প্রকাশিত ।
Design BY POPULAR HOST BD