1. admin@nobobangladesh.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের উন্মাদনায় শীলঘাটায় শান্তির নীড় ফ্রেন্ডস সার্কেলের ব্যতিক্রমী আয়োজন প্রতিদিন গড়ে একটি মামলা, চট্টগ্রামে বাড়ছে নারী ও শিশু নির্যাতন ক্রীড়া প্রতিমন্ত্রীর নামে ভুয়া ফেস্টুন তৈরি করে গুজবের চেষ্টা এআই প্রযুক্তির অপব্যবহার কারাভোগ শেষে বেরিয়ে বাবাকে খুন করলো মাদকাসক্ত ছেলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো রামিসা হত্যার রাতভর উত্তাল চট্টগ্রাম: পুলিশের পোশাক পরিয়ে সরানো হয় ধর্ষণে অভিযুক্তকে চট্টগ্রামে দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে আহত সাংবাদিক নোবেল ও মামুন অপকর্মই যেন সোহেলের নেশা, তার মা-বাবাও শাস্তি চায় পল্লবীর শিশু রামিসার বাসায় আজ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কর্ণফুলীতে যৌথ অভিযানে ৯ অননুমোদিত বাল্কহেড জব্দ

চন্দনাইশে ঘর নির্মাণে বাধা ও হামলার অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

Pranta
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা-এর কাঞ্চনাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আব্বাস পাড়া এলাকায় পৈতৃক ভিটায় ঘর নির্মাণকে কেন্দ্র করে হামলা, ভয়ভীতি, চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা বাদশা মিয়া ও তার স্ত্রী ইয়াছিমিন আক্তারের বিরুদ্ধে। এ ঘটনায় একই পরিবারের তিন সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী সাজ্জাদ হোসেন বাদী হয়ে চন্দনাইশ থানা-এ বাদশা মিয়া, ইয়াছিমিন আক্তার ও জেসমিন আক্তারসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সাজ্জাদ হোসেন তার পৈতৃক ভিটায় ঘর নির্মাণের কাজ শুরু করলে প্রথমে সহযোগিতার আশ্বাস দেওয়া হলেও পরে নির্মাণকাজে বাধা সৃষ্টি করা হয়। একপর্যায়ে ঘর নির্মাণ চালিয়ে যেতে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি প্রদর্শন, হুমকি ও বিভিন্নভাবে হয়রানি করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, পুনরায় ঘর নির্মাণের কাজ শুরু করলে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়। হামলায় সাজ্জাদ হোসেনের মা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া সাজ্জাদ ও তার ভাই ইমরানকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, বর্তমানে অভিযুক্তদের পক্ষ থেকে নিয়মিত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

ভুক্তভোগী সাজ্জাদ হোসেন বলেন,
“আমার মা হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের ওপর পরিকল্পিত হামলা হয়েছে। প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমরা পরিবার নিয়ে আতঙ্কে আছি। প্রশাসনের কাছে নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি করছি।”

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগের বিষয়ে বাদশা মিয়ার বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত - এম এম গ্রুপ হতে প্রকাশিত ।
Design BY POPULAR HOST BD