ঢাকা বিশ্ববিদ্যালয় ও পাকিস্তানের মধ্যে একাডেমিক সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ

প্রকাশিত: 8:31 PM, July 21, 2026

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণার পরিধি বাড়াতে পাকিস্তানের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ একাডেমিক কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাতে এই বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে উভয় পক্ষ শিক্ষা, গবেষণা, সংস্কৃতি ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনার মূল বিষয়বস্তুর মধ্যে ছিল শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা পরিচালনা, সেমিস্টার এক্সচেঞ্জ এবং যৌথ ডিগ্রি কর্মসূচি চালুর মতো বিষয়গুলো।

সাক্ষাৎ শেষে উপাচার্য ও হাইকমিশনার বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ পরিদর্শন করেন। এ সময় পাকিস্তান হাইকমিশনের সহায়তায় প্রতিষ্ঠিত নতুন একটি কম্পিউটার ল্যাব এবং সংস্কারকৃত শ্রেণিকক্ষের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাইকমিশনার ইমরান হায়দার এবং বিশেষ অতিথি হিসেবে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ১৯২১ সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিভাগ। শতবর্ষ ধরে এই বিভাগ ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় ভূমিকা রেখে আসছে। বর্তমানে বিভাগটিতে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি উর্দু বিভাগের উন্নয়নে পাকিস্তান হাইকমিশনের সহযোগিতার প্রশংসা করে বলেন, এই পারস্পরিক একাডেমিক বিনিময় কার্যক্রম দুই দেশের জনগণের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, কম্পিউটার ল্যাব ও নতুন অবকাঠামো কেবল সুযোগ-সুবিধা বৃদ্ধি নয়, বরং এটি শিক্ষা ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ উন্নয়নে বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অঙ্গীকারের প্রতীক। তিনি আরও বলেন, শিক্ষা পারস্পরিক বোঝাপড়া ও জনগণের মধ্যকার সম্পর্ক উন্নয়নের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ গবেষণা ও স্বল্পমেয়াদি একাডেমিক প্রশিক্ষণ কার্যক্রম চালুর সম্ভাবনার কথা তুলে ধরেন।

সৌজন্য সাক্ষাৎ ও উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, উর্দু বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. গোলাম মাওলা, উর্দু বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী এবং পাকিস্তান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, “১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিভাগ। শতবর্ষেরও বেশি সময় ধরে বিভাগটি ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বর্তমানে এই বিভাগে স্নাতক (সম্মান), স্নাতকোত্তর