মোদি বাসভবনের সামনে থেকে রাহুল-প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক প্রকাশিত: 10:33 PM, July 21, 2026 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে বিক্ষোভস্থল থেকে তাকে জোরপূর্বক বাসে তুলে সরিয়ে নেওয়া হয়। দলীয় সূত্রে জানা গেছে, লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী মোদির বাসভবনের সামনে রাতভর বিক্ষোভ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। রাস্তায় অবস্থানরত রাহুল গান্ধীকে অন্তত ১০ জন পুলিশ সদস্য ঘিরে ফেলেন। তিনি সরে যেতে অস্বীকৃতি জানালে পুলিশ তাকে জোর করে বাসে তোলে। আটকের সময় রাহুলের নাকে রক্ত দেখা যায়, তবে কীভাবে তিনি রক্তাক্ত হলেন সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। আটকের পর বাসের ভেতর থেকে রাহুল গান্ধী মন্তব্য করেন যে, ভারতে এখনই গণতন্ত্র ঘটছে। পুলিশের এই অভিযানে রাহুল গান্ধীর পাশাপাশি কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ আরও বেশ কয়েকজন বিরোধী নেতাকে আটক করা হয়। পরবর্তীতে তাদেরকেও সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। এর আগে সোমবার ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) বা ‘তেলাপোকা’ আন্দোলন সংসদ অভিমুখে বিক্ষোভ করেছিল। আটকের আগে রাহুল গান্ধী সমর্থকদের প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্নায় যোগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর হামলা মানে প্রতিটি ভারতীয় পরিবারের ওপর হামলা। প্রধানমন্ত্রী মোদি মনে করেন তিনি কোনো জবাবদিহি বা পরিণতি ছাড়াই পার পেয়ে যাবেন, কিন্তু এবার তা হবে না। তিনি আরও বলেন, যারা মনে করেন ভারতের শিক্ষার্থীরা ন্যায়বিচার পাওয়ার যোগ্য, তারা যেন প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এই ধর্নায় যোগ দেন। শিক্ষার্থীদের কণ্ঠস্বর উপেক্ষা করা যাবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। SHARES রাজনীতি বিষয়: অখিলেশ যাদবকংগ্রেসদিল্লি পুলিশনরেন্দ্র মোদিভারতরাহুল গান্ধী