মালয়েশিয়ায় বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: 4:00 PM, July 22, 2026

পরিবারের স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে এক দশক আগে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন মো. মিল্লাত হোসেন। সেখানে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। কিন্তু কর্মক্ষেত্রে এক মর্মান্তিক দুর্ঘটনায় অকালে প্রাণ হারালেন ৪০ বছর বয়সী এই বাংলাদেশি।

বুধবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে কুয়ালালামপুরের একটি বহুতল ভবনে কাজ করার সময় এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র জানিয়েছে, ভবনটির ১০ তলায় নির্মাণ কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মো. মিল্লাত হোসেনের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নে।