ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে মার্কিন বি-১ বোমারু বিমানের প্রথম ব্যবহার প্রকাশিত: 1:30 PM, July 23, 2026 ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে বি-১ দূরপাল্লার বোমারু বিমান ব্যবহার করেছে মার্কিন সামরিক বাহিনী। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরুর ১২ দিন পর এই প্রথমবার যুক্তরাষ্ট্র এই শক্তিশালী বোমারু বিমানটি অভিযানে ব্যবহার করল। যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটি থেকে উড়ে আসা এই বোমারু বিমানটি অত্যন্ত শক্তিশালী। এটি ২৪টি বিপুল ওজনের বোমা বা অসংখ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। মার্কিন সামরিক বাহিনীর এই পদক্ষেপটি চলমান সংঘাতের একটি নতুন পর্যায় হিসেবে দেখা হচ্ছে। SHARES আন্তর্জাতিক বিষয়: আইআরজিসিইরানবি-১ বোমারু বিমানযুক্তরাষ্ট্রসামরিক হামলা