বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন প্রকাশিত: 7:32 PM, July 24, 2026 মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতের ফলে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির আশঙ্কা আরও জোরালো হয়েছে। এই পরিস্থিতির সরাসরি প্রভাবে বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দুই শতাংশের বেশি হ্রাস পেয়েছে। এর আগে বুধবার (৭ জুলাই) স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল, তবে নতুন করে তা ২.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪১ দশমিক ৫৯ ডলারে নেমে এসেছে। একই সময়ে আগস্ট সরবরাহের জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ২.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৩ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, ইয়েমেনের হুথিরা সৌদি আরবের দুটি তেল ট্যাঙ্কারে হামলার দাবি করার পর ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম মে মাসের শেষের পর প্রথমবারের মতো ব্যারেলপ্রতি ১০০ ডলারে পৌঁছেছে। এতে হরমুজ প্রণালীর বাইরেও বৈশ্বিক তেল সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। আমেরিকান গোল্ড এক্সচেঞ্জের বাজার বিশ্লেষক জিম উইকফ বলেন, তেলের উচ্চ মূল্য মুদ্রাস্ফীতির উদ্বেগ বাড়িয়েছে, যার ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো সহজে সুদের হার কমাতে পারবে না। এই উচ্চ সুদের হার স্বর্ণ ও রুপার মতো মূল্যবান ধাতুর জন্য নেতিবাচক, কারণ এসব ধাতু থেকে কোনো ইল্ড বা মুনাফা পাওয়া যায় না। এদিকে মার্কিন ডলারের মূল্য ০.৩ শতাংশ বৃদ্ধি পাওয়ায় বিদেশি ক্রেতাদের জন্য ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে পড়েছে। একই সঙ্গে ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি নোটের ইল্ড ১ শতাংশের বেশি বেড়ে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় ধরে সুদের হার বেশি থাকার সম্ভাবনা স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ কমিয়ে দিচ্ছে। বর্তমানে বিনিয়োগকারীদের দৃষ্টি রয়েছে মার্কিন ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদের হার সিদ্ধান্তের দিকে। আগামী সপ্তাহে দুই দিনব্যাপী নীতি নির্ধারণী বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান কেভিন ওয়ার্শের বক্তব্য বাজারের জন্য গুরুত্বপূর্ণ হবে। সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা এখন সেপ্টেম্বরে ফেডের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা প্রায় ৮০ শতাংশ হিসেবে দেখছেন, যা বুধবার ছিল ৬৮ শতাংশ। SHARES অর্থনীতি বিষয়: অর্থনীতিআন্তর্জাতিক বাজারমুদ্রাস্ফীতিরুপার দামস্বর্ণের-দাম