হরমুজ প্রণালিতে জাহাজ শুল্কের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প

প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০২৬

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার মাত্র একদিনের মাথায় নিজের অবস্থান থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানান।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন ইঙ্গিত দেয় যে, দীর্ঘায়িত ইরান যুদ্ধের অবসান ঘটাতে ওয়াশিংটন এখন পর্যন্ত কোনো কার্যকর কৌশল খুঁজে বের করতে হিমশিম খাচ্ছে। বিবিসি তাদের প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেছে।