জাতি ‘অর্ধকানা’ হলে ভবিষ্যৎ ভালো হবে না: শিক্ষামন্ত্রী প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬ শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন মন্তব্য করেছেন যে, জাতি যদি ‘অর্ধকানা’ হয়ে থাকে তবে দেশের ভবিষ্যৎ ভালো হবে না। শনিবার (১৮ জুলাই) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান ট্রল বা বিদ্রূপের প্রসঙ্গ টেনে আনেন। তিনি দাবি করেন, যারা তাকে নিয়ে ট্রল করছে তাদের কেউই প্রকৃত ছাত্র নয়। মন্ত্রী অভিযোগ করেন, এভাবে ছাত্রদের ভুল পথে পরিচালিত করে বা মিসগাইড করে আন্দোলন গড়ে তোলার মাধ্যমে অহেতুক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। SHARES শিক্ষা বিষয়: আ ন ম এহসানুল হক মিলননওগাঁশিক্ষাশিক্ষামন্ত্রী