বিপদে-আপদে সবসময় জনগণের পাশে থাকবো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬ শনিবার দুপুরে কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি দুর্যোগ মোকাবিলায় সরকারের দায়বদ্ধতার কথা তুলে ধরে বলেন, বিপদে-আপদে সবসময় জনগণের পাশে থাকা তাদের আদর্শ, উদ্দেশ্য এবং অঙ্গীকার। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নদী ও সমুদ্র উপকূলীয় অঞ্চলে বন্যা, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ নিয়মিত বিষয়। এসব পরিস্থিতি মোকাবিলায় সরকারের মূল লক্ষ্য হলো টেকসই ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ করা, যাতে উপকূলীয় অঞ্চলগুলো আরও কার্যকরভাবে সুরক্ষিত রাখা সম্ভব হয়। তারেক রহমানের নীতির কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, তাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ এবং ক্ষমতার আগে জনতা’—এই নীতি প্রণয়ন করেছেন। তিনি আরও বলেন, সাম্প্রতিক বন্যায় যারা ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন, তাদের তালিকা জরিপ করে সহায়তা প্রদানের চেষ্টা করা হবে। এছাড়া সমাজের বিত্তবানদেরও দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১৩: ১৩আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১৩: ২৬ SHARES জাতীয় বিষয়: কক্সবাজারপেকুয়াবন্যাসালাহউদ্দিন আহমদস্বরাষ্ট্রমন্ত্রী