আর্জেন্টিনার হারে বিয়ে করার ঘোষণা থেকে সরে এলেন পরীমণি

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি ঘোষণা দিয়েছিলেন যে, আর্জেন্টিনা যদি বিশ্বকাপ জেতে তবে তিনি আবারও বিয়ে করবেন। তবে ফুটবল বিশ্বকাপের ফাইনালে প্রিয় দল আর্জেন্টিনার পরাজয়ে সেই বিয়ের ঘোষণা আর বাস্তবায়ন করতে হয়নি তাকে।

ফাইনালে আর্জেন্টিনার হারের পরপরই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমণি লিখেছেন, বিয়েটা আর করতে হলো না এই আর কি। তবে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি আরও লিখেছেন, ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।

এর আগে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনকে নিয়ে একটি মজার পোস্ট করেছিলেন এই অভিনেত্রী। সেখানে তিনি লিখেছিলেন, হ্যারি কেইন পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে। তবে শেষ পর্যন্ত ফাইনালের ফলাফলে সেই বিয়ের পরিকল্পনা আর আলোর মুখ দেখল না।