মা হওয়ার পর ট্রোলিং নিয়ে নীরবতা ভাঙলেন ক্যাটরিনা কাইফ প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬ বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ গত বছরের নভেম্বরে পুত্রসন্তানের মা হন। মা হওয়ার পর তার শারীরিক পরিবর্তন ও ‘পোস্টপার্টম বডি’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ তীব্র কটাক্ষ ও ট্রোলিং শুরু করেছিলেন। ওই সময় সালমান খান, হৃতিক রোশান, সমীরা রেড্ডি কিংবা সৌন্দর্য রজনীকান্তের মতো তার সতীর্থরা ক্যাটরিনার পাশে দাঁড়ালেও, এতদিন বিষয়টি নিয়ে নিজে কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী। অবশেষে লন্ডনে নিজের প্রসাধনী সংস্থার বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ট্রলকারীদের বিরুদ্ধে নীরবতা ভাঙলেন ক্যাটরিনা। সরাসরি কারো নাম উল্লেখ না করলেও তার বক্তব্যে ছিল স্পষ্ট বার্তা। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় কে কী বলছে বা কী ন্যারেটিভ তৈরি হচ্ছে, তা দিয়ে নিজের আত্মসম্মান বিচার করা ভুল। সবাইকে খুশি করতে গেলে মানুষ নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। নিজের মানসিক শক্তির কথা তুলে ধরে ক্যাটরিনা আরও বলেন, নেতিবাচক মন্তব্যের দিকে নজর দিলে বা সেগুলোকে নিজের জীবন পরিচালনার সুযোগ দিলে তিনি হয়তো ভয়ে এক জায়গায় স্থির হয়ে যেতেন এবং জীবনে আর এগোতে পারতেন না। তিনি নিজের প্রতি আত্মবিশ্বাসী হওয়ার তাগিদ দিয়ে বলেন, বিশ্ব যখন আপনাকে নিয়ে মাতামাতি করবে না, তখন নিজেকেই নিজের সবচেয়ে বড় সমর্থক ও চিয়ারলিডার হতে হবে। জীবনের প্রতিটি পর্যায় এক রকম হয় না উল্লেখ করে ক্যাটরিনা বলেন, কখনো সব কিছু পারফেক্ট থাকবে, আবার কখনো কিছুই মনের মতো হবে না। কখনো সেরা দেখাবে, আবার কখনো সেরা রূপ পাওয়ার জার্নিটা চলবে। তাই সবকিছুকে হালকাভাবে গ্রহণ করা উচিত এবং নিজেকে নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES বিনোদন বিষয়: ক্যাটরিনা কাইফট্রোলিংপোস্টপার্টমবলিউডবিনোদন