সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৬ সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। মারা যাওয়া শিশু দুটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পিআইসিইউতে চিকিৎসাধীন ছিল। এই দুই মৃত্যুর মধ্য দিয়ে গত চার দিনে সিলেটে মোট ৮ জন শিশুর মৃত্যু হলো। সব মিলিয়ে সিলেটে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা এখন ১০৫ জনে দাঁড়িয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫১ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেটের হাসপাতালগুলোতে মোট ২৭৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০৫ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০১ জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। SHARES স্বাস্থ্য বিষয়: ওসমানী মেডিকেলশিশু মৃত্যুসিলেটস্বাস্থ্য বিভাগহাম