ফ্যাসিবাদের শেষ চিহ্ন বিদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে: শফিকুর রহমান

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৬

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঘোষণা করেছেন যে, জনগণের মুক্তি নিশ্চিত না হওয়া এবং ফ্যাসিবাদের সর্বশেষ চিহ্ন বাংলাদেশ থেকে বিদায় না নেওয়া পর্যন্ত তাদের এই লড়াই অব্যাহত থাকবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) মিরপুরে আয়োজিত এক জনসভায় তিনি এই দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত ওই জনসভায় তিনি জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রসঙ্গ তুলে ধরেন। বর্তমান সরকারের উদ্দেশে তিনি বলেন, জনগণের রায়কে অপমান করা থেকে বিরত থাকতে হবে।