লিবিয়ায় মুক্তিপণ দিতে দেরি হওয়ায় মাদারীপুরের যুবককে হত্যা

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৬

ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে মাদারীপুরের রাজৈর উপজেলার যুবক সোহাগ মুন্সীকে লিবিয়ায় নিয়ে গিয়ে বন্দি করে রাখে মানবপাচারকারীরা। পাচারকারীদের দাবি অনুযায়ী ৬০ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পরও তার শেষ রক্ষা হয়নি।

সূত্র জানায়, প্রথম দফায় ৬০ লাখ টাকা দেওয়ার পরও পাচারকারীরা আরও ২৭ লাখ টাকা দাবি করে। সেই টাকা পরিশোধ করতে দেরি হওয়ায় পাচারকারীরা সোহাগ মুন্সীকে গুলি করে হত্যা করে। হত্যার পর তার লাশ গুম করার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।