হাম ও উপসর্গে দেশে ৮৪৭ শিশুর মৃত্যু

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৬

বাংলাদেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে প্রাণহানির সংখ্যা ৮৫০-এর কাছাকাছি পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে হাম ও এর উপসর্গে মোট ৮৪৭ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। অধিদপ্তরের তথ্যমতে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এই প্রাণহানি ঘটে। তবে মৃতদের কারও শরীরেই হাম শনাক্ত হয়নি।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে মোট ৭৫১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৬ জন শিশু। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৮৪৭ জন শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ১ লাখ ৩১ হাজার ৫০ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এই সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১৩ হাজার ৫২৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ৯ হাজার ১৮৯ জন শিশু বাড়ি ফিরেছে। এছাড়াও ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ১৬ হাজার ৪০৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও অধিদপ্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

একই সময়ে দেশে ৯৬৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৭৫১ শিশুর মৃত্যু হয়েছে।