২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, কার্যকর ছুটি ২২ দিন

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৬

আগামী ২০২৭ সালের জন্য মোট ২৯ দিনের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই ছুটির তালিকা চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

অনুমোদিত তালিকা অনুযায়ী, ২০২৭ সালে সরকারি সাধারণ ছুটি থাকবে ১৫ দিন এবং নির্বাহী আদেশে ছুটির সংখ্যা নির্ধারণ করা হয়েছে ১৪ দিন। সব মিলিয়ে সরকারি ছুটির মোট সংখ্যা ২৯ দিন হলেও, এর মধ্যে বেশ কিছু ছুটি সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে মিলে গেছে। ফলে সরকারি হিসেবে মোট ২৯ দিনের ছুটি থাকলেও, কার্যত কর্মজীবীরা ২২ দিনের ছুটি ভোগ করতে পারবেন।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত