১২ কেজি এলপিজির দাম ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৬ ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজির দাম আবারও বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের নতুন দাম ২০৬০ টাকা নির্ধারণ করেছে। এর আগে এই সিলিন্ডারের দাম ছিল ১৮৩৭ টাকা। অর্থাৎ, সিলিন্ডার প্রতি দাম বেড়েছে ২২৩ টাকা। কমিশনের ঘোষণা অনুযায়ী, নতুন এই দর আজ সোমবার রাত ৮টার পর থেকে কার্যকর হবে। তবে বিইআরসি ঘোষিত এই দামের কার্যকারিতা নিয়ে দীর্ঘদিনের প্রশ্ন রয়ে গেছে। গত মাস থেকেই বাজারে কমিশনের নির্ধারিত দরে গ্যাস পাওয়া যাচ্ছে না। অক্টোবরে এলপিজির দাম ২৫২ টাকা বাড়িয়ে ১৮৩৭ টাকা করা হয়েছিল, কিন্তু রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তখন থেকেই প্রতি সিলিন্ডার ২২০০ থেকে ২৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। SHARES জাতীয় বিষয়: এলপিজিগ্যাসের-দামজ্বালানিবিইআরসিভোক্তা-অধিকার