পটুয়াখালীতে পতিতালয়ের ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৬ পটুয়াখালী সদর রোডসংলগ্ন পতিতালয় এলাকার একটি ঘর থেকে রাসেল (৪২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার (৩ আগস্ট) বিকেলে মনু মিয়ার মালিকানাধীন ওই বাড়ির একটি কক্ষ থেকে পুলিশ তার নিথর দেহ উদ্ধার করে। নিহত রাসেল পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাদুরা এলাকার বাসিন্দা ছিলেন। খবর পাওয়ার পরপরই পটুয়াখালী সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। SHARES অন্যান্য বিষয়: গলাচিপাপটুয়াখালীপুলিশমরদেহ-উদ্ধাররাসেল