প্রধানমন্ত্রী ও মন্ত্রীর সিল-স্বাক্ষর জালকারী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং রাষ্ট্রের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম, সিল, স্বাক্ষর এবং অফিসিয়াল লেটারহেড জাল করে প্রতারণা করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। দীর্ঘ অনুসন্ধানের পর এই চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতারক চক্রের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, চক্রটি অত্যন্ত সুকৌশলে সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিচয় ব্যবহার করে জালিয়াতি কার্যক্রম পরিচালনা করছিল। গ্রেপ্তার হওয়া চক্রের সদস্যদের মধ্যে মো. ফারুকসহ পাঁচজন রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।