জুলাই সনদের চেতনা মেনেই সংবিধান সংশোধন হবে: আইনমন্ত্রী প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৬ সংবিধান সংশোধনের চূড়ান্ত সিদ্ধান্ত ২০২৫ সালের জুলাই সনদের মূল ভাবধারা ও চেতনার আলোকে নেওয়া হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির সদস্য ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নিয়েই সংশোধনী প্রস্তাব চূড়ান্ত করা হবে। SHARES রাজনীতি বিষয়: আইনমন্ত্রীজাতীয় সংসদজুলাই সনদমো. আসাদুজ্জামানসংবিধান সংশোধন