ঝাড়খণ্ডে চাকরিপ্রার্থীদের ৯ দিনের টানা বিক্ষোভ, উত্তাল পরিস্থিতি প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৬ ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির নেতৃত্বাধীন আন্দোলনের সমাপ্তি ঘটলেও, দেশটির ঝাড়খণ্ড রাজ্যে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চাকরিপ্রার্থীরা তাদের বিভিন্ন দাবি আদায়ে টানা ৯ দিন ধরে রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। গত বুধবার (২৯ জুলাই) থেকে রাঁচির জয়পাল সিং স্টেডিয়ামে এই আন্দোলন শুরু হয়। ছাত্র নেতা দেবেন্দ্র নাথ মাহাতোর নেতৃত্বে বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন। আন্দোলনকারীরা মূলত ১৪তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) সিভিল সার্ভিস এবং ঝাড়খণ্ড সংশ্লিষ্ট বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার জটিলতা নিরসনের দাবিতে এই কর্মসূচি পালন করছেন। SHARES আন্তর্জাতিক বিষয়: চাকরিপ্রার্থীজেপিএসসিঝাড়খণ্ডবিক্ষোভভারত