ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৬ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার তিনি মানবজমিনকে এই তথ্য নিশ্চিত করেন। শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যক্রম এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে বিভিন্ন বিষয় পর্যালোচনা করছে। ২০০৫ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময় প্রতিষ্ঠিত এই এনটিআরসিএ’র নিয়োগ প্রক্রিয়ায় কোনো পরিবর্তনের সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি বলেও তিনি পুনরায় স্পষ্ট করেছেন। SHARES শিক্ষা বিষয়: এনটিআরসিএএহছানুল হক মিলনশিক্ষক নিয়োগশিক্ষা মন্ত্রণালয়শিক্ষামন্ত্রী