ব্রাহ্মণবাড়িয়ায় গানবাজনা নিয়ে সংঘর্ষে মাদ্রাসাছাত্রসহ আহত ৩০ প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০২৬ ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডার পুলিশ লাইন্সের ভেতরে জেলা পুলিশের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে পুলিশ ও মাদ্রাসাছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে এই উত্তেজনার সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠান চলাকালে উচ্চশব্দে গান বাজানো নিয়ে মাদ্রাসাছাত্রদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা ও উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি এক পর্যায়ে সংঘর্ষে রূপ নিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। মাদ্রাসাছাত্ররাও পাল্টা আক্রমণ চালায়। এই সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। উত্তপ্ত পরিস্থিতির কারণে জেলা পুলিশের ওই সাংস্কৃতিক অনুষ্ঠানটি শেষ পর্যন্ত পণ্ড হয়ে যায়। SHARES অন্যান্য বিষয়: আহতপুলিশব্রাহ্মণবাড়িয়ামাদ্রাসাছাত্রসংঘর্ষ