খুলনায় ছেলেধরা সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা, আটক ২

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৬

খুলনা নগরের রায়েরমহল এলাকায় ‘ছেলেধরা’ সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকালে মারধরের শিকার ওই যুবককে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে ঘটনাটির তদন্ত চলছে এবং হামলায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।