টঙ্গীতে বিপুল মাদকসহ শীর্ষ মাদক ব্যবসায়ী কুত্তা মিজান গ্রেফতার প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০২৬ গাজীপুরের টঙ্গীতে বিশেষ অভিযান চালিয়ে কুত্তা মিজান (৩৫) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের পাশ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি হেরোইন এবং ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫১০ টাকা, দুটি স্মার্টফোন ও একটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল রহমান জানান, গ্রেফতারকৃত মিজানের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES অন্যান্য বিষয়: ইয়াবাকুত্তা মিজানগাজীপুরটঙ্গীমাদক বিরোধী অভিযানহেরোইন