রেসিং সান্তান্দারের ১৯ বছর বয়সী মার্টিনেজকে দলে নিলো রিয়াল মাদ্রিদ প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬ ভবিষ্যতের প্রতিশ্রুতিশীল তারকা তৈরির পরিকল্পনার অংশ হিসেবে ১৯ বছর বয়সী মিডফিল্ডার সার্জিও মার্টিনেজকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। রেসিং সান্তান্দারের এই তরুণ প্রতিভাকে দলে পেতে বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, ভিয়ারিয়ালসহ ইংলিশ প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাব এবং সৌদি আরবের বিভিন্ন দল আগ্রহ প্রকাশ করেছিল। শেষ পর্যন্ত ৩৫ লাখ ডলারের সামান্য বেশি মূল্যের চুক্তিতে তাকে নিজেদের করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। মার্টিনেজের সাথে রিয়ালের চুক্তি হয়েছে ২০৩০ সাল পর্যন্ত। চুক্তির শর্ত অনুযায়ী, রিলিজ ক্লজের পুরো অর্থ এক কিস্তিতে পরিশোধ করতে সম্মত হয়েছে রিয়াল মাদ্রিদ। এর মাধ্যমে দীর্ঘদিনের ক্লাব রেসিং সান্তান্দারের সাথে সম্পর্ক চুকিয়ে স্প্যানিশ জায়ান্টদের নতুন অধ্যায়ে পা রাখছেন এই তরুণ মিডফিল্ডার। মাত্র ১০ বছর বয়সে রেসিং সান্তান্দারে যোগ দিয়েছিলেন তিনি। অনূর্ধ্ব-১১ বি দল থেকে শুরু করে ধাপে ধাপে উঠে এসে সিনিয়র দলের হয়ে ১৫টি ম্যাচ খেলেছেন মার্টিনেজ। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার মার্টিনেজ আপাতত রিয়ালের মূল দলে সুযোগ পাচ্ছেন না। রিয়ালের যুবদল কাস্তিয়াতে খেলবেন তিনি। এছাড়া চলতি মৌসুমে তৃতীয় বিভাগের দল এবং মূল দলের সাথে সময় ভাগ করে নিজেকে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে ক্লাবের। SHARES খেলাধুলা বিষয়: ফুটবল ট্রান্সফাররিয়াল মাদ্রিদরেসিং সান্তান্দারলা লিগাসার্জিও মার্টিনেজ