বেতন বাড়লে মূল্যস্ফীতির ঝুঁকি আছে: জাহেদ উর রহমান প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল ঘোষণার পর মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সকালে সচিবালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে কথা বলেন। উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, বেতন বৃদ্ধি পেলে কিছুটা মূল্যস্ফীতির ঝুঁকি থাকে। তিনি আরও বলেন, আমরা হয়তো একটি বিষয় অনেকে মিস করছি। বেতন কি আসলেই অনেক বেড়ে যাবে? আমি কথা বলে দেখেছি। আমাদের পাবলিক সার্ভেন্টদের অনেকের বেতন স্কেল দীর্ঘদিন পরিবর্তন না হলেও নিয়মিত ইনক্রিমেন্টের কারণে অনেকের বেতন ইতিমধ্যে নতুন স্কেলের কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে। তিনি আরও বলেন, নতুন স্কেল হওয়ার পর তাদের বেতন আসলে কত টাকা বাড়বে, তা নিয়ে আমি অনেককে হিসাব করতে দেখেছি। অনেকে মনে করছেন যে স্কেলের উন্নতি হলে বেতন দ্বিগুণ হয়ে যাবে, কিন্তু বিষয়টি আসলে তেমন নয়। সরকার এই ব্যয় নির্বাহের জন্য বাজেট তৈরি রেখেছে। তবে কিছুটা মূল্যস্ফীতির সম্ভাবনা যে একেবারে নেই, তাও বলা যাবে না। কিছুটা বাড়ার সম্ভাবনা আছে বলে তিনি মন্তব্য করেন। জাহেদ উর রহমান বলেন, ‘আমি অনেককে হিসাব করতে দেখেছি, নতুন স্কেল হওয়ার পর তাদের বেতন আসলে কত টাকা বাড়বে। যে কথাটা বলতে চাচ্ছি বেতন অনেক বেশি বেড়ে যাবে, মনে হচ্ছে যে, ১০০% যখন স্কেলের উন্নতি হয়ে যাবে, তখন তার বেতন ডাবল হয়ে যাচ্ছে কথাটা কিন্তু এই রকম না। আমরা কি পয়েন্টটা ধরতে পারছি? SHARES অর্থনীতি বিষয়: জাহেদ উর রহমানপে স্কেলমূল্যস্ফীতিসরকারসরকারি চাকরিজীবী