দেবিদ্বারে হতদরিদ্রদের ১৭ লাখ টাকা নিয়ে পিডিবিএফ কর্মীর উধাও প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬ কুমিল্লার দেবিদ্বারে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) এক চুক্তিভিত্তিক ঋণদান কর্মীর বিরুদ্ধে গ্রাহকদের সঞ্চয় ও এফডিআরের টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই কর্মীর নাম শাহ জাহান আলী। তিনি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শড়াতলা স্কুলপাড়ার বাসিন্দা মো. লিয়াকত আলীর ছেলে। অভিযোগ অনুযায়ী, শাহ জাহান আলী দেবিদ্বার পৌরসভার মোল্লাবাড়ি এলাকার একটি ভবনের পঞ্চম তলায় স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন। তিনি শতাধিক হতদরিদ্র গ্রাহকের কাছ থেকে সংগৃহীত প্রায় ১৭ লাখ টাকা আত্মসাৎ করে বর্তমানে গা ঢাকা দিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। SHARES অন্যান্য বিষয়: অপরাধঅর্থ আত্মসাৎকুমিল্লাদেবিদ্বারপিডিবিএফ