লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় রূপ নেবে: নাহিদ ইসলাম প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৬ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, সরকার যদি তাদের চট্টগ্রাম অভিমুখে লংমার্চে কোনো ধরনের বাধা দেওয়ার চেষ্টা করে, তবে বর্তমানের ৬ দফা দাবি এক দফায় পরিণত হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ মোট ৬ দফা বাস্তবায়নের দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এই লংমার্চের আয়োজন করা হয়েছে। শাপলা চত্বরে আয়োজিত উদ্বোধনী সমাবেশে নাহিদ ইসলাম তার বক্তব্যে এই কঠোর অবস্থানের কথা জানান। SHARES অন্যান্য বিষয়: চট্টগ্রাম লংমার্চজাতীয় নাগরিক পার্টিনাহিদ ইসলামলংমার্চ৬ দফা