পিস্তল হাতে ভাইরাল ভিডিও নিয়ে সংবাদ সম্মেলনে সানজিদের ব্যাখ্যা প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৬ সামাজিক যোগাযোগমাধ্যমে পিস্তল হাতে থাকা একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর কুষ্টিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আব্দুল মাজেদের ছেলে সানজিদ আহমেদ। ভিডিওতে তাকে যে পিস্তল হাতে দেখা গেছে, সেটি আসল নয় বরং একটি খেলনা পিস্তল বলে তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে সানজিদ আহমেদ বলেন, প্রায় এক বছর আগে তার বন্ধুদের সঙ্গে বাড়ির কাছের মাঠের পাশে সড়কে বসে আড্ডা দেওয়ার সময় এই ভিডিওটি ধারণ করা হয়েছিল। সেই সময় একটি শিশু খেলনা পিস্তল নিয়ে যাওয়ার সময় তিনি সেটি কৌতূহলবশত শিশুটির কাছ থেকে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলেন। সেই মুহূর্তটিই কে বা কারা ভিডিও করে রাখে বলে তিনি জানান। নিজের এবং নিজের বাবার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে সানজিদ বলেন, কুষ্টিয়া যুবদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে এবং তার বাবা আব্দুল মাজেদ একজন যুবদল নেতা। এই রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের পরিবার ও বাবাকে নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবেই পুরনো এই ভিডিওটি নতুন করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES জেলা/উপজেলা বিষয়: কুষ্টিয়াভাইরাল ভিডিওযুবদলসংবাদ সম্মেলনসানজিদ আহমেদ