উখিয়া সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৬ কক্সবাজারের উখিয়া উপজেলায় মিয়ানমার সীমান্ত দিয়ে মাদক পাচারের সময় বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পালংখালী সীমান্তের আনজুমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন উখিয়ার স্থানীয় বাসিন্দা এবং অপরজন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তারা হলেন—উখিয়ার আনজুমানপাড়া গ্রামের মৃত বশির আহমেদের ছেলে মো. নুর ইসলাম (২৫) এবং উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১৫-এর বাসিন্দা মৃত হাচানের ছেলে মো. হারেস। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল পালংখালীর আনজুমানপাড়া সীমান্তে অবস্থান নেয়। ভোররাতে মাদক কারবারিরা সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে আটক করতে সক্ষম হন। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে এই বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। SHARES অন্যান্য বিষয়: আটকইয়াবা জব্দউখিয়াকক্সবাজারবিজিবিমাদক পাচার