কোম্পানীগঞ্জে চলন্ত সিএনজি থেকে নবজাতক ফেলে দেওয়ার অভিযোগ প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৬ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শুক্রবার বিকেলে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর সোয়া ৩টার দিকে একটি চলন্ত সিএনজি চালিত অটোরিকশা থেকে সদ্য ভূমিষ্ঠ এক ছেলে নবজাতককে রাস্তায় ফেলে দেওয়া হয়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে নবজাতকটিকে উদ্ধার করেন এবং সিএনজি চালকসহ ওই কিশোরীকে আটক করে পুলিশে খবর দেন। উদ্ধারের পর নবজাতককে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। নবজাতকের শরীরে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে নবজাতক ও তার মা দুজনেই সেখানে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্র ও পুলিশের তথ্যানুযায়ী, উপজেলার মুছাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সালাউদ্দিন ওরফে আরমানের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। তারা গোপনে আদালতে বিয়ে করেন বলে জানা গেছে। কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি সালাউদ্দিনকে জানালে তিনি ও তার পরিবারের সদস্যরা বিয়ের বিষয়টি অস্বীকার করেন। শুক্রবার দুপুরে ওই কিশোরী অসুস্থ বোধ করলে সিএনজি চালক সামসুকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে সিএনজির ভেতরেই তিনি সন্তান প্রসব করেন। হাসপাতালের জরুরি বিভাগে ভর্তির সময় ডাক্তারদের সন্দেহ হলে ওই কিশোরী নবজাতককে ফেলে দিয়ে পালানোর চেষ্টা করেন। অভিযুক্ত মো. সালাউদ্দিন ওরফে আরমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES অন্যান্য বিষয়: অপরাধকোম্পানীগঞ্জনবজাতকনোয়াখালীসিএনজি