চাকরির ভাইভার নম্বর ১০০ থেকে ৫০ করার দাবি ছাত্রশিবিরের প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৬ চাকরির ভাইভার নম্বর ১০০ থেকে কমিয়ে ৫০ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। সোমবার দুপুরে রংপুরের কারমাইকেল কলেজে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে তিনি এই দাবি জানান। শিবির সভাপতি অভিযোগ করেন, ভাইভার নম্বর বাড়িয়ে সরকার মূলত দলীয় নেতা-কর্মীদের সুবিধা দেওয়ার পথ তৈরি করেছে। তিনি বলেন, ভাইভায় মামা-খালু, বড় ভাই কিংবা নেতাদের রেফারেন্সের প্রভাব থাকে। তাই কোনো টালবাহানা না করে অবিলম্বে এই নম্বর ৫০-এ নামিয়ে আনতে হবে। তিনি আরও বলেন, আর কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা এদেশে কায়েম হতে দেওয়া হবে না। আইন পাস করে ভাইভার নম্বর বাড়ানোর চেষ্টা করা হলে তা জীবন দিয়ে প্রতিহত করার হুঁশিয়ারিও দেন তিনি। দুর্নীতি বন্ধ না করলে দেশের উন্নয়ন সম্ভব নয় এবং সব খাতে ধ্বংস অনিবার্য বলেও মন্তব্য করেন সাদ্দাম। আয়োজকদের তথ্য অনুযায়ী, ছাত্রশিবিরের এই নবীনবরণ অনুষ্ঠানে প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। SHARES শিক্ষা বিষয়: কারমাইকেল কলেজচাকরিছাত্রশিবিরনুরুল ইসলাম সাদ্দামভাইভা