ছাত্রদলের নেতাকর্মীদের রাকিবকে অনুসরণ করার পরামর্শ জবি উপাচার্যের

প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রইছ উদ্‌দীন ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ প্রদান করেন।

উপাচার্য তার বক্তব্যে বলেন, ছাত্রদলের প্রত্যেকটা নেতাকর্মীর উচিত রাকিবকে অনুসরণ করা। রাকিবের কাজের ধরনের প্রশংসা করে ড. রইছ উদ্‌দীন আরও বলেন, রাকিব কোনো প্রটোকল মেইনটেইন করে না, কোনো বাইন্ডিংস বা আবেগ মেইনটেইন করে না। সে দলের জন্য পাগল। এ সময় উপাচার্য উপস্থিত নবীন শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত