দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, নতুন দর কত প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৬ টানা তিন দফা দরপতনের পর দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবী সোনার মূল্য বাড়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন এই দাম নির্ধারণ করেছে। নির্ধারিত এই নতুন মূল্য গতকাল সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং মঙ্গলবারও এই দামেই দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। একইভাবে ২১ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, যা আগে ছিল ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এই মানের সোনার দাম ছিল ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৭৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা, যা আগে ছিল ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা। এর আগে সোনার দাম কয়েক দফায় কমানো হয়েছিল। সর্বশেষ দাম বাড়ানোর আগের ধাপে ২২ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। তারও আগে ৯ সেপ্টেম্বর ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৪৯ টাকা কমিয়ে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯৩৩ টাকা কমিয়ে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭০০ টাকা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা করা হয়েছিল। তারও আগে ৬ সেপ্টেম্বর থেকে ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা নির্ধারণ করা হয়েছিল। SHARES জাতীয় বিষয়: অর্থনীতিবাংলাদেশ জুয়েলার্স সমিতিবাজুসসোনাসোনার দাম