রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৬ বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার সকাল ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকারের শুরুতে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় দুই দেশের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো ভবিষ্যতে আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন চীনা রাষ্ট্রদূত। গুরুত্বপূর্ণ এই সৌজন্য সাক্ষাতে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন এবং রাজনৈতিক এটাচে লিং শুয়ান উপস্থিত ছিলেন। এছাড়া আরও অংশ নেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর পিএস কাজী নজরুল ইসলাম ও এপিএস জাহেদুল আলম। SHARES জাতীয় বিষয়: ইয়াও ওয়েনগুলশান কার্যালয়চীনবিএনপিরুহুল কবির রিজভীসৌজন্য সাক্ষাৎ