চাকরি পুনর্বহালের দাবিতে ইসলামী ব্যাংকের প্রাক্তন কর্মীদের মহাসড়ক অবরোধ প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৬ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত হওয়া কর্মকর্তা ও কর্মচারীরা তাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ প্রদর্শন করেছেন। ঢাকায় 'সচেতন গ্রাহক ফোরাম'-এর সদস্যদের সঙ্গে সংঘর্ষের ঘটনার জের ধরে তারা এই কর্মসূচি পালন করেন। সোমবার বিকালে নগরের জামালখান এলাকায় প্রথম দফায় মিছিল ও সমাবেশ করেন আন্দোলনকারীরা। এরপর সন্ধ্যায় তারা কর্ণফুলী এলাকায় অবস্থান নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন। সন্ধ্যা ৭টার দিকে কর্ণফুলী তৃতীয় সেতুর দক্ষিণ প্রান্তে সড়ক আটকে প্রায় সোয়া ঘণ্টা বিক্ষোভ চলে। এ সময় তাদের জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। যানজট নিরসনে পুলিশ কাজ করেছে বলে তিনি উল্লেখ করেন। SHARES জাতীয় বিষয়: অবরোধইসলামী ব্যাংকচট্টগ্রামচাকরিচ্যুতমহাসড়ক