সৌদিতে মৃত্যুদণ্ডের পর প্রবাসীদের মরদেহ ফেরত পাচ্ছে না পরিবার প্রকাশিত: ৯:৩৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৬ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের পর বিদেশি নাগরিকদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর না করার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতির কারণে পরিবারগুলো তাদের প্রিয়জনের মরদেহ ধর্মীয় রীতি অনুযায়ী সমাহিত করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। মানবাধিকারকর্মীরা এই বিষয়টিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির পরিবারের ওপর এক ধরনের বাড়তি শাস্তি হিসেবে দেখছেন। তাদের মতে, মরদেহ ফেরত না দেওয়া পরিবারগুলোর জন্য মানসিকভাবে অত্যন্ত যন্ত্রণাদায়ক। বিবিসির একটি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ২৩ জুন দক্ষিণ সৌদি আরবের আসির প্রদেশে এই সংক্রান্ত একটি ঘটনা ঘটেছিল। SHARES প্রবাস বিষয়: প্রবাসীমরদেহমানবাধিকারমৃত্যুদণ্ডসৌদি-আরব