মদিনায় খেজুর বাগানে বজ্রপাতে সাতকানিয়ার যুবকের মৃত্যু

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৬

সৌদি আরবের মদিনায় খেজুর বাগানে কর্মরত অবস্থায় বজ্রপাতে আবু বকর সিদ্দিক (২৪) নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) মাগরিবের আগমুহূর্তে মদিনা শহরের আল-উলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু বকর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্য হাতিয়ার কুল এলাকার ফরিদুল আলমের ছেলে।

নিহতের চাচা মো. বেলাল উদ্দিন জানান, চার বছর ছয় মাস আগে জীবিকার সন্ধানে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন আবু বকর। তিনি সেখানে খেজুর বাগানে শ্রমিক হিসেবে কাজ করতেন। রোববার রাতে পরিবারের কাছে তার মৃত্যুর খবর আসে। দুই ভাই ও দুই বোনের মধ্যে আবু বকর ছিলেন তৃতীয়। খেজুর বাগানে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজনরা। আবু বকরের চাচা মো. বেলাল উদ্দিন জানান, সাড়ে ৪ বছর আগে সৌদি আরব গিয়েছিল আবু বকর।