লংমার্চের রাজনৈতিক উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন বিএনপির প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬ জামায়াতে ইসলামীর নেতৃত্বে পরিচালিত ১১-দলীয় ঐক্যের লংমার্চ এবং তাদের অন্যান্য ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচির ওপর নিবিড় নজর রাখছে বিএনপি। বিরোধী জোটের এই কার্যক্রমের রাজনৈতিক উদ্দেশ্য এবং এর কার্যকারিতা নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে প্রশ্ন উঠেছে। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, তারা সংসদে এবং বিভিন্ন রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে এসব কর্মসূচির জবাব দিচ্ছেন। তবে তারা বিরোধী দলের এই লংমার্চ বা অন্যান্য কর্মসূচিকে এখনই বড় কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করছেন না। SHARES জাতীয় বিষয়: জামায়াতে ইসলামীবিএনপিরাজনীতিরাজনৈতিক কর্মসূচিলংমার্চ