সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পার্কিং করা বাসে রহস্যজনক অগ্নিকাণ্ড প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৬ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে পার্কিং করে রাখা ‘নীলাচল পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টা থেকে দুইটার মধ্যে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের এসও ঈদগাহ মাঠসংলগ্ন নতুন রাস্তার পাশে এই অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে, রাস্তার পাশে রাখা বাসটিতে হঠাৎ করেই আগুন জ্বলে ওঠে। তবে সৌভাগ্যবশত অগ্নিকাণ্ডের সময় বাসটিতে কোনো যাত্রী বা চালক না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর স্থানীয় পর্যায়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। SHARES দুর্ঘটনা বিষয়: দুর্ঘটনানারায়ণগঞ্জনীলাচল পরিবহনবাসে আগুনসিদ্ধিরগঞ্জ