মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় শফিকুর রহমানের উদ্বেগ

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৬

রাজধানীর মিরপুর-১ এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে চালানো হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান। এ সময় তিনি ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। জামায়াতের আমির মন্তব্য করেন যে, এবার ক্ষমতার গরমের আঁচ স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপরও পড়েছে।