জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জন, প্রতিনিধিদের ওয়াকআউট প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬ জাতিসংঘের সাধারণ অধিবেশনে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বক্তব্য দিতে মঞ্চে ওঠার সাথে সাথেই এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিরা প্রতিবাদস্বরূপ ওয়াকআউট করেন। তার মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার সময় কক্ষে উপস্থিত প্রতিনিধিদের বড় একটি অংশ দুয়ো দিতে শুরু করেন। তবে এর বিপরীতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে থাকা প্রতিনিধি দল দাঁড়িয়ে তালি দিয়ে তাকে স্বাগত জানায়। অধিবেশনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সভাপতিকে বারবার উচ্চস্বরে সবাইকে শান্ত থাকার আহ্বান জানাতে দেখা যায়। এরপর নেতানিয়াহু বক্তব্য দিতে গিয়ে উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশে বলেন, নৈতিকভাবে কাপুরুষ যেসব ব্যক্তি এখনো এই কক্ষ থেকে বের হয়ে যাননি, তাদেরও বের হয়ে যাওয়ার আহ্বান জানাই। নেতানিয়াহুর এই ভাষণ বর্জনের বিষয়ে আগেই ফিলিস্তিনের পক্ষ থেকে বিভিন্ন রাষ্ট্রের প্রতি আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছিল। এএফপির হাতে আসা একটি স্মারক থেকে জানা যায়, ফিলিস্তিনের পক্ষ থেকে অন্য রাষ্ট্রগুলোকে এই ভাষণ যৌথভাবে বর্জন করার আহ্বান জানানো হয়েছিল। SHARES আন্তর্জাতিক বিষয়: ইসরায়েলওয়াকআউটজাতিসংঘনেতানিয়াহুফিলিস্তিন