মধ্যপ্রাচ্যে রণতরিসহ ১০ হাজার অতিরিক্ত সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬ ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবারের মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পের এই হুমকির পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। নতুন এই পরিকল্পনার অংশ হিসেবে ওই অঞ্চলে একটি বিমানবাহী রণতরীসহ প্রায় ৯ থেকে ১০ হাজার মার্কিন সেনা পাঠানো হচ্ছে। চলতি বছরের নভেম্বরের শেষ নাগাদ ইউএসএস থিওডোর রুজভেল্ট ও এর স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যে পৌঁছানোর কথা রয়েছে। বর্তমানে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরী—ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ এবং ইউএসএস জর্জ ওয়াশিংটন—ইতিমধ্যেই মোতায়েন রয়েছে। সাধারণত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দায়িত্ব পালন করা ইউএসএস জর্জ ওয়াশিংটনকে দীর্ঘ সময় ওই অঞ্চলে অবস্থানকারী ইউএসএস আব্রাহাম লিংকনকে সরিয়ে নেওয়ার পর মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছিল। থিওডোর রুজভেল্টের নেতৃত্বাধীন নতুন নৌবহর যোগ হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির ব্যাপক বিস্তার ঘটবে। সব মিলিয়ে ওই অঞ্চলে তখন ২০ হাজারের বেশি মার্কিন নৌ-সেনা ও নাবিক এবং কয়েকশ যুদ্ধবিমান মোতায়েন থাকতে পারে। SHARES আন্তর্জাতিক বিষয়: ইরানমধ্যপ্রাচ্যমার্কিন রণতরীমার্কিন সেনাযুক্তরাষ্ট্র