চান্দগাঁওয়ে গ্রেপ্তার ছাত্রলীগ-যুবলীগের ৬ নেতাকর্মী, মামলা দায়ের

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৬

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) নগরীর চান্দগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাটহাজারীর মেহেরাজ ওরফে আলাউদ্দিন (২৫), চান্দগাঁওয়ের ফখরুল ইসলাম আকাশ (২৮), মো. শাহেদ ইরফান ইমন (২৪), ওয়াহেদ মিয়া (২৩), মো. মইনুদ্দিন (৪৩) এবং মো. নুরুল আফছার (৫৬)। এ ঘটনায় অভিযুক্ত ৬ জনসহ আরও ৪২ জন পলাতক এবং অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।