সাইবার হামলার আশঙ্কায় জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬ সাইবার হামলার আশঙ্কায় জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতির কারণে গ্রাহকেরা ব্যাংক দুটির ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না। ফলে ওয়েবসাইটের মাধ্যমে কোনো সেবা পাওয়া যাচ্ছে না এবং ব্যাংকের কোনো তথ্যও জানা সম্ভব হচ্ছে না। আজ দুপুর সাড়ে ১২টার দিকে জনতা ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করার সময় একটি নোটিশ দেখা যায়। সেখানে উল্লেখ করা হয়েছে, তাদের অ্যাপ্লিকেশনটি বর্তমানে নির্ধারিত রক্ষণাবেক্ষণের অধীনে রয়েছে এবং খুব শীঘ্রই তা আবার চালু হবে। এই সাময়িক অসুবিধার জন্য জনতা ব্যাংক পিএলসি দুঃখ প্রকাশ করেছে। তবে পরবর্তীতে একাধিকবার চেষ্টা করেও জনতা ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করা সম্ভব হয়নি। SHARES অর্থনীতি বিষয়: ওয়েবসাইটজনতা ব্যাংকবেঙ্গল কমার্শিয়াল ব্যাংকব্যাংকিং সেবাসাইবার হামলা